মাখন-পাউরুটি নয়, বাচ্চার টিফিন জমুক ডিম পাউরুটির পরোঠায়
উপকরণঃ
2-3 জনের জন্য।
4 পিস ব্রাউন ব্রেড
2 টেবিল চামচ সুজি
2 টো ডিম
2 টো কাঁচালঙ্কা বাটা
1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো
1/2 চা চামচ চাট মশালা
2 টেবিল চামচ গ্রেট করা গাজর
2 টেবিল চামচ বিন্স মিহি করে কাটা
2 টেবিল চামচ ক্যাপসিকাম মিহি করে কাটা
স্বাদমতো নুন ও প্রয়োজন মতো তেল
প্রণালিঃ
প্রথমে পাউরুটি গুলো গুরিয়ে নিতে হবে,, এবার একটা বোলে পাউরুটি গুঁড়ো আর সুজি মিশিয়ে নিতে হবে অল্প জল দিয়ে মাখাটা থকথকে হবে (পাতলা হবেনা) এরপর একে একে সব উপকরণ গুলি মিশি নিতে হবে,, সব উপকরণ গুলো ভালো করে মিশিয়ে 10-15 মিনিট রেখে শেঠ হতে দিলাম।
15 মিনিট পরে ফ্রাইপ্যানে সামান্য তেল ব্রাস করে নিয়ে হাতার সাহায্যে এক হাতা করে দিয়ে গোল করে ধোসার মতো ঘুরিয়ে উল্টে পাল্টে ভেজে পরিবেশ করলাম টমেটো সস এর সাথে।
Post a Comment