কিভাবে বানাবেন পান্তা ভাতের পাকাল - The News Lion

কিভাবে বানাবেন পান্তা ভাতের পাকাল



উপকরণঃ

১বাটি ভাত

১টেবিল চামচ টকদই

৬/৭টা কারিপাতা

১টা শুকনো লঙ্কা

সরষে অল্প

সরষে তেল পরিমাণমতো



প্রণালিঃ

যে দিন খাবেন তার আগের দিন রাতে এটা তৈরী করে রাখতে হবে। এরজন্য ১বাটি ঠাণ্ডা ভাত জল দিয়ে ভিজিয়ে নিন।ভাত যেন জলে ডুবে থাকে। এবার ১টেবিল চামচ টকদই ভাতের সঙ্গে মিশিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে সরষে, শুকনো লঙ্কা, কারিপাতা ফোড়ন দিয়ে তেল সমেত ভাতের উপর ঢেলে দিন। ঢাকা দিয়ে রাখুন।পরের দিন পরিবেশন করুন।


আমি ভাতের সঙ্গে পরিবেশন করেছি চিংড়ির তেল ঝাল, আলু চচ্চড়ি, ডালের বড়ার তরকারি ও মাছ ভাজা।লেবু লঙ্কা পেঁয়াজ।




চিংড়ির তেল ঝাল করার জন্য প্রথমে ১বাটি চিংড়ি মাছ পরিষ্কার করে স্বাদ মতন লবন ও হলুদ মাখিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে কালোজিরে ফোড়ন দিয়ে তাতে ১টমেটো কুচি করে দিন। টমেটো গলে গলে এলে ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে জল দিন।মাছ সেদ্ধ হয়ে এলে ৪টে কাঁচা লঙ্কা ও ২টেবিল চামচ সরষে তেল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিন। প্রয়োজনে মনে হলে লবন দেবেন।




আলু চচ্চড়ির জন্য ৪টে আলু ছোট টুকরো করে কেটে নিন। কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে আলু দিন। স্বাদ মতন লবন ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে ১টমেটো কুচি করে দিন। ভাজা ভাজা করে জল দিয়ে ঢেকে রান্না করুন করুন। আলু সেদ্ধ হয়ে গেলে মাখা মাখা করে নামিয়ে নিন।




ডালের বড়ার তরকারি জন্য ১০০ গ্রাম মুসুর ডাল৫ঘন্টা ভিজিয়ে রাখুন।জল ঝরিয়ে ডালের সাথে ২টো কাঁচা লঙ্কা,৪কোয়া রসুন দিয়ে বেটে নিন।বাটা ডালের সাথে স্বাদ মতন লবন ও অল্প হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে বড়া ভেজে তুলে নিন।

কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে ২টো টমেটো কুচি করে দিয়ে ওর মধ্যে একে একে ১চা চামচ করে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ ও আদা বাটা দিয়ে কষে জল দিন। ঝোল ফুটে উঠলে বড়া ভাজা, স্বাদ মতন লবন ও চিনি দিয়ে ২মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.