রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদল, পদে নেই শোভন, চন্দ্র বসু - The News Lion

রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদল, পদে নেই শোভন, চন্দ্র বসু




 রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদল।  করোনা আবহেই নতুন রাজ্য কমিটি গড়ে ফেলল বিজেপি। সোমবার বিকেলে অনলাইনে দলের নবগঠিত রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মার্চে বিজেপির এই নয়া কমিটি তৈরির কথা থাকলেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার জেরে তা স্থগিত হয়ে যায়।





সাধারণ সম্পাদক হলেন লকেট চট্টোপাধ্যায়।মহিলা মোর্চার দায়িত্ব পেলেন অগ্নিমিত্রা পাল। সহ সভাপতি হলেন অর্জুন সিংহ, ভারতী ঘোষ।বিজেপির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সব্যসাচী দত্ত ।




পদাধিকারীদের তালিকায় নাম নেই শোভন চট্টোপাধ্যায়ের। শোভন এখনও বিজেপিতে আছেন, বললেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তপশিলি মোর্চার দায়িত্বে বিধায়ক দুলাল বর।তপশিলি উপজাতি মোর্চার দায়িত্বে সাংসদ খগেন মুর্মু। পদাধিকারীদের তালিকায় নেই চন্দ্র বসু।চন্দ্র বসু ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.