আমফান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে আসা কেন্দ্রীয় দলকে কটাক্ষ ব্রাত্য বসুর - The News Lion

আমফান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে আসা কেন্দ্রীয় দলকে কটাক্ষ ব্রাত্য বসুর




সেতু নিউজঃ        বাংলায় আমফান ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করতে  আসা কেন্দ্রীয়  দলকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু৷  শুক্রবার ব্রাত্য বসু দলীয় এক কর্মসূচিতে অংশ নেন৷ সেখানে তিনি বলেন, “কেন্দ্রীয় দল এসেছে তাঁরা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এসেছেন। রাজভবন থেকে শুরু হয়েছে এটা।”




 তিনি এদিন আরও বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার এই মুহূর্তে খাদ্য, বাসস্থান ও পরিকাঠামো-কে স্বাভাবিক করার প্রতি নিবেদিত৷ এই সময়কালে বিজেপি যথাসম্ভব প্রচেষ্টা করছে বাংলার মানুষকে বদনাম ও অপদস্থ করার। কিন্তু বর্তমান প্রতিকূলতা কাটিয়ে ওঠার পর বাংলার মানুষ বিজেপির কাছে প্রত্যেকটি খবর এবং রাজনৈতিক লাভের জন্য সাজানো সকল মিথ্যা ঘটনার জবাবদিহি চাইবে। 





প্রসঙ্গত, আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে এসেছেন সাত সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল।  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আমফান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন ওই দলের প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গে এসে মোদী বলেছিলেন, তিনি ফিরে যাওয়ার পর কেন্দ্রের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে আসবে। তাঁরা রাজ্যের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবে। তাঁদের রিপোর্টের উপর ভিত্তি করেই বাংলাকে  ১ হাজার কোটি টাকা আর্থিক সাহায্য করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.