শনিবারের রাশিফল
বৃষ রাশিঃ
আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে বাধা আসবে। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। । ব্যবসায়ীক কাজে সাফল্য পাবেন। চাকরি সংক্রান্ত কোনও পরীক্ষায় সুফল আশা করতে পারেন। পদস্থ কর্মকর্তার সাথে দূরের যাত্রার যোগ প্রবল। প্রভাবশালী কোনও ব্যক্তির সাহায্যে আপনার রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাফল্য আসবে। টাকা পাওয়ার সম্ভনা তেমন নেই। পিতার সাথে সম্পর্কের টানাপোড়েন দেখা দেবে।
মেষ রাশিঃ
আজ দিনটি বকেয়া ধন আদায়ের। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল কাজ নষ্ট করতে পারে। সংসারে প্রচুর খরচ হতে পারে। চাকরিজীবীদের অতিরিক্ত অর্থ আয়ের সুযোগ আসবে। বকেয়া টাকা পয়সা আদায়ে তাগাদা দিন। ব্যবসায়ীদের নতুন ব্যবসায়ীক যোগাযোগে সাফল্য আসবে। আর্থিক উন্নতিতে বন্ধুর সাহায্য পাবেন। বড় ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দেবে। শ
মিথুন রাশিঃ
আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। দিনটি ভাগ্য উন্নতির। জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনও সেমিষ্টার পরীক্ষা নিয়ে ব্যস্ত হতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতে হতে পারে। পরীক্ষায় সাফল্য লাভের যোগ রয়েছে। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে না।
কর্কট রাশিঃ
দিনটি ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ কোনও বিনিয়োগে লোকশানের সম্মুখীন হতে পারেন। শেয়ার ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ে সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আইনগত জটিলতায় ভোগান্তি হতে পারে। প্রশাসনিক ব্যক্তির দ্বারা আক্রোশমূলক হয়রানির আশঙ্কা রয়েছে।
সিংহ রাশিঃ
আজ ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ে ভালো লাভ হবার যোগ রয়েছে। ব্যবসায়ীক ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকবেন। অংশিদারী কাজে সাফল্য লাভের যোগ প্রবল। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পেতে পারেন।
কন্যা রাশিঃ
আয় রোজগার নিয়ে ভয় দেখা দেবে। কর্মস্থলে কোনও সহকর্মীর আচরণে বিরক্ত হতে পারেন। অধিনস্থ কর্মচারীদের সাথে ঝামেলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা। অসুস্থদের একটু সতর্ক থাকতে হবে। কাজের লোকের দ্বারা ক্ষতি হতে পারে।
তুলা রাশিঃ
মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভাল। প্রেমের সম্পর্কে অহেতুক ভুল বোঝাবুঝির আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তর কারণে প্রতারিত হওয়ার যোগ প্রবল। সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন। টাকা খরচ না করাই ভালো। সৃজনশীল কাজে সাফল্য আসবে।
বৃশ্চিক রাশিঃ
ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। শরীর ভালো থাকতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
ধনু রাশিঃ
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আজ দুরে কোথাও যাত্রা হতে পারে৷ সেই যাত্রা শুভ।
মকর রাশিঃ
সংক্রমণ থেকে দুর্ভোগের আশঙ্কা। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসংযোগ বৃদ্ধি পাবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ রাশিঃ
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
মীন রাশিঃ
পদার্থবিদ্যা নিয়ে যাঁরা লেখাপড়া করছেন, তাঁরা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন।
Post a Comment