মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত ৫
মর্মান্তিক বিমান দুর্ঘটনার জেরে মৃত ৫। এরমধ্যে চারজন একই পরিবারের সদস্য। জানা গিয়েছে, ওই চারজন এক ব্যক্তির শেষকৃত্যে যাচ্ছিলেন। আর তখনই দুর্ঘটনার কবলে পড়ে ওই বিমানটি। আর তখনই দুর্ঘটনার কবলে পড়ে ওই বিমানটি। মৃত চার পরিবারের সদস্যরা ফ্লোরিডায় থাকতেন বলে জানা গিয়েছে।
এছাড়াও পাইলটেরও মৃত্যুর খবর মিলেছে। জানা গিয়েছে, দুপুর ২ টো নাগাদ (স্থানীয় সময়) উড়ান নেওয়ার পরেই জর্জিয়ার পুতনম কাউন্টি পেরিয়ে যাওয়ার সময় বিমানটি ঝড়ের মুখোমুখি পড়ে। তবে ওই ঝড়ের কারণেই ওই বিমানটি ভেঙে পড়েছে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যায়নি।
Post a Comment