সত্যিই ‘নিসর্গ’ তৈরি হচ্ছে, তবে এবার তার পাখির চোখ মুম্বই
ঘূর্ণিঝড় উম্পুনে পরেই পরবর্তী ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ নিয়ে ভয়াবহ গুজব ছড়িয়েছিল। কিন্তু ‘নিসর্গ’ সত্যিই তৈরি হচ্ছে। তবে সেটা বঙ্গোপসাগরে নয়, আরব সাগরে। আর তার পাখির চোখ মুম্বই-সহ উত্তর মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চল। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে দক্ষিণপূর্ব আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে রাতারাতি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।
নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে নিসর্গ। ঘূর্ণিঝড়ের নামের যে নতুন তালিকা তৈরি হয়েছে, সেই তালিকারই প্রথম নাম নিসর্গ। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২ দিন এটি উত্তর দিকে অগ্রসর হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে ‘বাঁক’ নেবে।
ওই বাঁকেই মুম্বইয়ের জন্য বিপদ অপেক্ষা করছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের পূর্ব উপকূলের থেকে পশ্চিম উপকূল কম ঘূর্ণিঝড়প্রবণ। এর মধ্যে বেশিরভাগ ঘূর্ণিঝড়ই আবার হয় গুজরাতে। মহারাষ্ট্রে ঘূর্ণিঝড় খুব একটা আছড়ে পড়ে না।
Post a Comment