এবার করোনার থাবা স্বরাষ্ট্রমন্ত্রকে
সরকারি সূত্রে জানা গিয়েছে, রবিবার ডেপুটি ইন্সপেক্টরের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকে কর্মরত এল সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোরসের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কোভীড-১৯ পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে।
আরও জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কন্ট্রোল রুমের কাজ মনিটর করার দায়িত্বে ছিলেন ওই ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। এই অফিস নর্থ ব্লক। অন্য যে দুই’জন ওই ডেপুটি জেনারেলের সঙ্গে কাজ করছিলেন তাঁদের কোয়ারেন্টাইন করা হয়েছে, মেনে চলা হচ্ছে সবরকম বিধিনিষেধ, তেমনই জানা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।
মন্ত্রক আরও জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকে কর্মরত সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোরসের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বর্তমানে চিকিৎসাধীন। আইসোলেশনের সুবিধাযুক্ত জায়গায় তাঁকে ভর্তি করা হয়েছে।
Post a Comment