চিন ও ভারত উভয় দেশ সীমান্তে শক্তিশালী অস্ত্র মজুত করছে - The News Lion

চিন ও ভারত উভয় দেশ সীমান্তে শক্তিশালী অস্ত্র মজুত করছে




ভারতীয় সেনাবাহিনী এবং চিনা সামরিক বাহিনী পূর্ব লাদাখের সীমান্ত অঞ্চলে ধীরে ধীরে কামান এবং যুদ্ধের গাড়ি সহ ভারী সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র নিয়ে আসা হচ্ছে। সামরিক সূত্রে খবর, ওই এলাকায় বিগত ২৫ দিন ধরে উভয়পক্ষের মধ্যে সংঘাতের উত্তেজনাময় পরিবেশ রয়েছে। 




চিন ও ভারত উভয় দেশ একদিকে যেমন সামরিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা চালাচ্ছে। তেমনই একই ভাবে ওই অঞ্চলে দুই সেনাবাহিনীই যুদ্ধে সক্ষমতা বাড়ানোর জন্য নানান কাজ করছে।  বর্তমানে চিন মিলিটারি সীমান্তের যে এলাকায় রয়েছে সেখান থেকে ভারতের অংশে ঢুকতে মাত্র কয়েকঘণ্টা লাগবে।




লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের বিভিন্ন জায়গায় ভারতের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে চিন।  সূত্র জানিয়েছে, চিনা সেনাবাহিনী লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের ঘাঁটিগুলিতে নানান যুদ্ধের গাড়ি ও ভারী যুদ্ধের সঞ্জাম নিয়ে এসেছে।  ভারতীয় সেনাবাহিনীও চিনা বাহিনীকে পাল্লা দিতে অতিরিক্ত সেনা আনিয়েছে। এছাড়া আর্টিলারের মতো অস্ত্র ওই এলাকায় পাঠানো হয়েছে। ভারতীয় বিমান বাহিনীও ওই এলাকায় নিজেদের কড়া নজর রেখেছে।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.