ছেলের লাঠির আঘাতে মৃত্যু বাবার, গ্রেপ্তার ছেলে - The News Lion

ছেলের লাঠির আঘাতে মৃত্যু বাবার, গ্রেপ্তার ছেলে




ছেলের লাঠির আঘাতে মৃত্যু বাবার,  গ্রেপ্তার ছেলে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার  গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকা কামদেবপুরে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রথের  দিন মঙ্গলবার বৌমাকে কেন বাপের বাড়ি পাঠিয়েছে ছেলে, তাই নিয়ে ছেলে বাবার গণ্ডগোলের সূত্রপাত। মঙ্গলবার  সকালে ছেলে সুবোধ মজুমদার স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়।  



বাবা সুশীল মজুমদার এই কথা   জানতেই ছেলের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়  পরবর্তীতে বাবা লাঠি নিয়ে ছেলের মাথায় আঘাত করে। বাবার লাঠির আঘাতে মাথা ফেটে যায় ছেলের। এরপর  ছেলে চেলা কাঠ নিয়ে উল্টে বাবার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই  লুটিয়ে পড়ে বাবা। পরবর্তীতে বনগাঁ হাসপাতালে নিয়ে এলে চিকিতসকেরা  বাবা সুশীল মজুমদারকে মৃত বলে ঘোষণা করে।  




এই ঘটনায়  ভাইয়ের বিরুদ্ধে বাবাকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করে দাদা চিরঞ্জিত লিখিত  অভিযোগ পেয়ে অভিযুক্ত  ছেলেকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.