কুমিরে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে - The News Lion

কুমিরে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে





বুধবার সকালে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় হঠাৎই কুমিরে আক্রমণ করলে নিখোঁজ হয় এক মুৎস্যজীবী।নিখোঁজ মৎস্যজীবীর নাম বিষ্ণুপদ সাঁতরা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের উত্তর গোপালনগর এলাকায়।




স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোপালনগর অঞ্চলের দুর্গা গোবিন্দপুর মৌজার বাসিন্দা মৎস্যজীবী বিষ্ণুপদ সাঁতরা প্রতি দিনের মতন এদিন সকালে জাল নিয়ে জগৎদল নদীতে মাছ ধরতে যায়।



নদীর জোয়ারে  মাছ ধরার নেশায় ব্যস্ত মৎস্যজীবী বিষ্ণুপদ সাঁতরা।সেই সময় হঠাৎই নদীতে কুমির আক্রমণ করে টেনে নিয়ে মৎস্যজীবী বিষ্ণুপদ সাঁতরাকে।কুমিরের হাত থেকে বাঁচার চেষ্টা করে মৎস্যজীবী বিষ্ণুপদ সাঁতরা।কিন্তু নিমেষের মধ্যে নদীর জলে নিখোঁজ হয়ে যায় মৎস্যজীবী বিষ্ণুপদ সাঁতরা।




আর এই দৃশ্য আশ পাশের মৎস্যজীবীরা দেখে তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে।চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী ও বন দফতরের কর্মীরা।



তারা লঞ্চে করে জল পথে চিরুনি তল্লাশি শুরু করেছে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে।তবে এখনও পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ মৎস্যজীবীর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.