৬০ কেজি রুপা সহ গ্রেপ্তার ৩
অরূপ অধিকারি ; মসলন্দপুর থেকে ৬০ কেজি কেজি রুপো পাচার আটকালেন মসলন্দপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিন্তাময়ী নস্কার।মসলন্দপুর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মসলন্দপুর পুলিশ ফাঁড়ির কাছাকাছি একটি জাইগা থেকে এই তিনজন ফেরারি যুবককে আটকে দেয় পুলিশ।
আরও পড়ুন জগন্নাথের রথ ঘাড়ে করে মাসির বাড়ি পৌঁছে দেওয়া হলো
তাদের কাছ থেকে ৬০ কেজি রুপা উদ্ধার করে। তিন ফেরারী যুবকের নাম রাজিব ,ফিরোজ ,গাফফার। প্রত্যেকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ এর মধ্যে।তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরা আর অন্য কোন অবৈধ কাজে সাথে যুক্ত আছে কিনা তাও মসলন্দপুর ফাঁড়ির পুলিশ জিজ্ঞাসাবাদ করে। আজ তাদের বারাসাত আদালতে তোলা হয়।

Post a Comment