সর্বভারতীয় স্তরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অবনমন ঘটলো
সর্বভারতীয় স্তরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অবনমন ঘটলো। গত কয়েক বছর আগে জাতীয়স্তরে বিশ্বভারতীর স্থান ছিল ১৬ তম। চলতি বছরে সেই তালিকা প্রকাশ পেতেই দেখা গেল বিশ্বভারতী স্থান নেমে এসেছে ৫০ তম স্থানে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে বিশ্বভারতী জুড়ে।
সর্বস্তরেই একই প্রশ্ন উঠেছে বর্তমান উপাচার্য বিশ্বভারতীর দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্বভারতীর পঠন- পাঠনে ঘাটতি এসেছে।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মূল বিষয়গুলোতে নজর দারি না করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের খামখেয়ালিপনা শুরু করেছে। যদিও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবনমনের কোন কারণ ব্যাখ্যা করা হয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে।

Post a Comment