সম্পর্কে প্রতারিত হয়ে এবার আত্মহত্যা করলেন কন্নড় অভিনেত্রী চন্দনা - The News Lion

সম্পর্কে প্রতারিত হয়ে এবার আত্মহত্যা করলেন কন্নড় অভিনেত্রী চন্দনা



সম্পর্কে প্রতারিত হয়ে এবার আত্মহত্যা করলেন কন্নড় অভিনেত্রী চন্দনা। পাঁচ বছর সম্পর্ক থাকার পর বিয়ে করতে রাজি হননি প্রেমিক। এর জন্যই আত্মহত্যার পথ বেছে নেন চন্দনা। বিষ খেয়ে আত্মহত্যা করার সময় ভিডিও করেন অভিনেত্রী। আর সেই ভিডিও সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন প্রেমিক ও প্রেমিকের পরিবারের কাছে।  বন্ধুর পাশাপাশি নিজের বাবা-মাকেও ওই ভিডিয়ো পাঠান চন্দনা। কিন্তু ভিডিয়ো পেয়ে যতক্ষণে তাঁর কাছে পৌঁছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে শেষ হয়ে যায় চন্দনার জীবন।জানা যাচ্ছে, গত ২৮ মে আত্মঘাতী হন চন্দনা। কিন্তু সেই খবর প্রকাশ্যে আসে ১ জুন।





 জানা যাচ্ছে,  বছর ২৯-এর চন্দনা যাতে দিনেশের কাছ থেকে সরে আসেন, তার জন্য অভিনেত্রীর বাবা-মা বার বার উদ্যোগী হন কিন্তু  প্রত্যেকবারই তাঁদের চেষ্টা বিফলে যায়। দিনেশ এর আগেও বেশ কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাঁদের প্রতারিত করেছেন, চন্দনাকে বার বার বোঝানো সত্ত্বেও তিনি মানতে পারেননি। ফলে বাবা-মায়ের নিষেধ সত্ত্বেও দিনেশের সঙ্গে সম্পর্ক অটুট তাকে চন্দনার।





   এসবের মাঝে হঠাত করেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন চন্দনা কিন্তু জোর করে তাঁকে গর্ভপাত করানো হয় বলে অভিযোগ। দিনেশই তাঁকে বাধ্য করেন গর্ভপাতের জন্য। গর্ভপাতের পর চন্দনাকে বিয়ে করতেও অস্বীকার করেন দিনেশ। নিজের সুইসাইড ভিডিয়োতে এমনই দাবি করেন অভিনেত্রী। চন্দনাকে বিয়ে করবেন না বলে জানানোর পরই তিনি আর সহ্য করতে পারেননি। বিষ খেয়ে আত্মহত্যা করেন বলে খবর।




দুজনের পরিবারও সম্পর্কের কথা স্পষ্ট ভাবেই জানত। দীনেশ তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। চন্দনার পরিবারকে বিয়ের কথা আগে তুলতে বলেছিলেন দীনেশ। কিন্তু যখন চন্দনা ও তাঁর পরিবার দীনেশের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান, তখন তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ।  এমনকি দীনেশের পরিবার চন্দনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে থাকে। চন্দনা সেই আত্মঘাতী ভিডিওতে এও বলেছেন, দীনেশ একবার বলেছিলেন তিনি মরে গেলে খুব ভালো হয়। আর তাই আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি। আত্মহত্যার কারণ হিসেবে দীনেশকেই দায়ী করে গিয়েছেন চন্দনা। এখানেই শেষ নয়। অভিযোগ, দীনেশ চন্দনার থেকে বেশ কিছু টাকাও নিয়েছিলেন। এবং গত কয়েক মাস ধরে তাঁকে এড়িয়ে চলছিলেন দীনেশ।





 কিন্তু কফিনের শেষ পেরেক টা ছিল দীনেশের পরিবারের খারাপ ব্যবহার। তাঁরা বলেছিলেন অন্য কোথাও দীনেশের বিয়ে দেবেন। এই ধাক্কা সামলে উঠতে পারেননি অভিনেত্রী চন্দনা।  ভিডিও তিনি বলেছেন ৫ বছর ধরে শুধুই তাকে ব্যবহার করা হয়েছে বিভিন্নভাবে। আর তাই এই কঠিন পদক্ষেপ বেছে নিয়েছেন তিনি। ভিডিওটি দীনেশের কাছে পৌঁছানোর পরে তিনি চন্দনাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে চন্দনার মৃত্যু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, চন্দনা মৃত এই খবর জেনেই হাসপাতাল থেকে পালিয়ে যান দীনেশ। দীনেশ ও তার পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.