আজকের রাশিফল - The News Lion

আজকের রাশিফল



মেষ
রাশি চক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির ব্যক্তি ছোটবেলা থেকেই তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক প্রকৃতির হয়ে থাকে। সকালের দিকে কোনও আঘাত লাগতে পারে। প্রেমের ব্যাপারে শান্তি আসতে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়বে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে। পেটের সমস্যা থাকবে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। বুদ্ধির ভুল হতে পারে। বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা। পড়াশোনার জন্য আজ দিনটি ভাল নয়। বাড়তি খরচ থেকে সাবধান থাকুন।



বৃষ
কর্মস্থলে প্রতিকূল পরিবেশ মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এই সময় কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। নিত‌্য ব‌্যবহার্য দ্রব‌্য, ঔষধ ও রাসায়নিক দ্রব্যের সঙ্গে যুক্ত ব‌্যবসায়ীদের আর্থিক ফল শুভ। পারিবারিক ঝামেলায় তৃতীয় ব‌্যক্তির অস্তিত্ব অশান্তির কারণ হয়ে উঠতে পারে।


মিথুন
বর্তমান সময়ে আর্থিক সচ্ছলতা থাকলেও অতিরিক্ত ব‌্যয় সাময়িক দুশ্চিন্তার কারণ হতে পারে। ভ্রাতা বা ভগিনীর সঙ্গে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে। স্ত্রী ভাগ্যে অতিরিক্ত অর্থাগম সম্ভব হলেও পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। স্বনিযুক্তি প্রকল্পে নতুন কর্মপ্রার্থীদের কর্মের সুযোগ আসতে পারে।





কর্কট
কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ এলেও বাইরে বদলির সম্ভাবনা দেখা যায়। বিদ‌্যার্থীদের পড়াশোনা ও পরীক্ষার ফলাফল ভালই হবে। মানসিক দুশ্চিন্তা দূর করার জন‌্য ঈশ্বরের আরাধনায় মনোসংযোগ করুন। গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবেন না।

সিংহ
আজ অফিসে শুভ কিছু ঘটার সম্ভাবনা। কোনও মহিলার সঙ্গে পরিচয় হতে পারে। বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। বাড়িতে কোনও আত্মীয়ের জন্য অশান্তি বাড়তে পারে। মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসা নিয়ে দুর্ভাবনা বাড়তে পারে। অতিরিক্ত খরচ হতে পারে। বাবা-মায়ের সঙ্গে তর্ক হওয়ার আশঙ্কা আছে। আঘাত থেকে সাবধান থাকুন। বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি।

কন্যা
কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। পত্নীর কর্মস্থলে বাধাবিঘ্নর সৃষ্টি হলেও মানসিক অবসাদে পড়তে দেবেন না। পরোপকারী মনোভাব ও কর্তব‌্যবোধ আপনার যশ ও মান বৃদ্ধিতে সাহায‌্য করবে। শরীরের নিম্নাঙ্গে আঘাতজনিত কারণে হাসপাতালে ভরতি হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে।





তুলা
মানসিক অবসাদকে প্রশ্রয় দেবেন না। সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত করুন। কর্মক্ষেত্রে কর্মোন্নতির বাধা কেটে যেতে পারে। ব‌্যবসায়ীদের সময়টি শুভ। ভাইবোনের বিয়ের যোগ লক্ষ‌্য করা যায়। দীর্ঘদিনের কোনও আশাপূরণের যোগাযোগ লক্ষ্য‌ করা যায়।

বৃশ্চিক
ব‌্যবসায়ীদের বহুদিন জমে থাকা পাওনা পেয়ে যেতে পারেন। তবে এই অর্থ নতুনভাবে বিনিয়োগ না করাই ভাল। এই রাশির জাতকদের পিতা বা মাতার শরীর খুব একটা ভাল থাকবে না তবে মৃত্যুহানির আশঙ্কা নেই। সন্তানদের লেখাপড়ায় সঠিক দৃষ্টি দেওয়া প্রয়োজন।


ধনু
সপ্তাহের আদ‌্যভাগে ব‌্যবসায়ী ও পেশাদারী কর্মের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের ও যারা নতুন ব‌্যবসা করতে চান তাদের পক্ষে সময়টি শুভ। শিক্ষার্থীদের অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খারাপ হতে পারে। নিকট আত্মীয় বা বন্ধুবান্ধবের সঙ্গে সুসম্পর্ক থাকলেও তাদের সব কথা বিশ্বাসযোগ‌্য নয়। নতুন দ্বিচক্রযান ক্রয়ের সুযোগ আসতে পারে।





মকর
এই রাশির জাতক-জাতিকারা ক্রোধপরায়ণ হয়ে এমন কোনও কাজ করবেন না যাতে বিড়ম্বনায় পড়তে পারেন। সংসারে ও কর্মজীবনে সকলকে নিয়ে চলার চেষ্টা করুন। সপ্তাহের মধ‌্যভাগে উপার্জন বৃদ্ধি পেতে পারে। যারা চাকরি কার্যে‌ নিযুক্ত আছেন অন‌্য রাজ্যে বদলির সম্ভাবনা লক্ষ‌্য করা যায়।


কুম্ভ
ব‌্যবসায়ীদের বাড়তি বিনিয়োগ করে ব‌্যবসায় সফলতা আসতে পারে। কোনও তৃতীয় ব‌্যক্তির প্রলোভন বা প্ররোচনায় পা দিবেন না। পথেঘাটে ও যানবাহনে অধিক সতর্কতা বাঞ্ছনীয়। আত্মীয়স্বজনের ব‌্যবহারে সম্পর্কহানির আশঙ্কা লক্ষ্য‌ করা যায়। পত্নীভাগ্যে  হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে।


মীন

সপ্তাহের অদ‌্যভাগে উদরপীড়া, মধুমেহ ও মূত্রাশয় সংক্রান্ত রোগে দৈহিক ক্লেশভোগ করতে হতে পারে। শত্রুর জন্য ভয় বাড়তে পারে। ব্যবসায় বুদ্ধির পরিচয় দিতে হবে। আজ একটু ক্রোধ সংবরণ করতে হবে। সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ বাধতে পারে। কোনও আইনি কাজের জন্য খরচ বাড়বে। আর্থিক চাপ আসতে পারে।  কতিপয় বন্ধু আপনার অনিষ্টের চেষ্টা করলেও বুদ্ধিমত্তার জোরে এই সংকট থেকে উতরে যেতে পারেন। কর্মপ্রার্থীরা আলস‌্য ত‌্যাগ করে নতুন কর্মের চেষ্টা করলে আশানুরূপ ফল পেতে পারেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.