আজ আপনাদের জন্য রইল কাটা মসলায় পাঁঠার মাংসের ঝোল রান্নার রেসিপি
উপকরণঃ
৫০০ গ্রাম পাঁঠার মাংস
১ কাপ মোটা করে কাটা পেঁয়াজ
১.৫ ইঞ্চি আদা ঘষে নেওয়া
৫-৬ কোয়া রসুন
২ টুকরো দারচিনি
৩-৪ টা সবুজ এলাচি
১ টা তেজপাতা
১/২ চা চামচ সাদা জিরা
১/২ চা চামচ শাহী জিরা
২ টেবিল চামচ টক দৈ
৩ টেবিল চামচ সর্ষের তেল
২টা শুকনো লঙ্কা
৪-৫ টা কাঁচা লঙ্কা
১ চা চামচ হলুদ গুঁড়ো
১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
১/২ চা চামচ চিনি
স্বাদ মতো নুন
৩ টে আলু আধা করে কাটা
প্রণালিঃ
প্রথমে মাংস ধুয়ে পরিষ্কার করে নিতে হবে. টক দৈ, হলুদ গুঁড়ো, নুন, চিনি ও সামান্য সর্ষের তেল মাখিয়ে রাখতে হবে. কড়াইয়ে আলুর টুকরো ভেজে তুলে নিতে হবে. কিছুটা পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রাখতে হবে. এবার হাঁড়িতে তেল গরম করে তেজপাতা, সাদা জিরা শুকনো লঙ্কা, দারচিনি ও এলাচি দিন. এবার মোটা করে কাটা পেঁয়াজ, আদা ও রসুন ও তেলসহ সব মসলা দিয়ে দিন।এতে দৈ এ মাখা মাংস দিয়ে দিন. ভালো করে কষিয়ে নিন.
এতে ভাজা আলু ও বেরেস্তা মিশিয়ে দিন. কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন ও কাঁচা লঙ্কা দিয়ে আরো ৫ মিনিট কষিয়ে মসলা থেকে তেল বেরিয়ে এলে পরিমান মতো ঢেকে কম আঁচে দম এ রাখুন. মাঝে মাঝে বন্ধ হাঁড়ি ঝাকিয়ে নিন. ১৫ মিনিট পর নামিয়ে গরম ভাতের সাথে এই সুস্বাদু পাঁঠার মাংসের ঝোল পরিবেশন করুন.
Post a Comment