ঘুর্নিঝড় নিসর্গ আছড়ে পড়ার আতংকে তটস্থ মুম্বই - The News Lion

ঘুর্নিঝড় নিসর্গ আছড়ে পড়ার আতংকে তটস্থ মুম্বই





সেতু নিউজ ;  আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নিসর্গের   অভিমুখ ভারতের পশ্চিম উপকূলে। ক্রমেই গতি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ। আবহবিদদের মতে, আছড়ে পড়ার সময় এই ঝড়ের গতিবেগ দাঁড়াবে ১০৫ থেকে ১১৫ কিলোমিটার। তবে সর্বচ্চ গতি ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে বলে খবর।


গুজরাতে আছড়ে পড়ার কথা নিসর্গের। ৩ জুন সকালেই পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে বলে খবর। মুম্বইকে পাখির চোখ করেই নিসর্গ এগিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। তবে এরপর ৪ জুন মধ্যপ্রদেশের দিকে ঝড়টির অভিমুখ ঘুরে যেতে পারে।


নিসর্গ পরিস্থিতি মোকাবিলা করতে এনডি আরেফ এর ১৬ টি দলকে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। প্রতিটি দলে ৪৫ জন করে সদস্য রয়েছেন। রত্নগিরি, পলঘর, রায়গড়, মুম্বই সহ একাধিক এলাকায় এনডিআরএফ মোতায়েন রয়েছে ।


সবেমাত্র এক সপ্তাহ কেটেছে ভারতে আম্ফানের প্রবল দাপট থেমেছে। এরপর মাঝের সময়টা যেতে না যেতেই ফের আরও এক সাইক্লোন। ভারতের বাণিজ্যনগরী মুম্বই এবার সাইক্লোনের লক্ষ্য। এদিকে ঝড়ের ল্যান্ডফল-এর সময় নিয়ে আবহবিদরা বিভিন্ন হিসাবে ব্যস্ত। মনে করা হচ্ছে মঙ্গলবার বিকেলের দিকেই এই ঝড়ের ল্যান্ডফল হতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.