দেশজুড়ে বারবার ভূমিকম্পে উদ্বেগে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী
জুন মাসের ২১ তারিখ রবিবার থেকে আজ বৃহস্পতিবার
পর্যন্ত এই নিয়ে পঞ্চমবার কেঁপে উঠলো ভারতের শুধুমাত্র মিজোরাম রাজ্য। পাশাপাশি
নাগাল্যান্ড এবং জম্মু কাশ্মীরেও ঘন ঘন ভুমিকম্প ঘটছে। বুধবার রাত ১ টা বেজে ১৪
মিনিটে ফের ভূকম্পন অনুভূত হয়েছে ভারতের মিজোরাম রাজ্যে।
স্থানীয় চাম্পাই জেলা
থেকে ২১ কিলোমিটার দক্ষিনে ছিলো এই ভূমিকম্পের উতসস্থল। ন্যাশানাল সেন্টার ফর
সিসমোলজি সুত্রে পাওয়া তথ্য অনুযায়ি রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিলো ৪,৫।
এর আগে বুধবার সকালেই ভুমিকম্পে কেঁপে উঠেছিলো মিজোরামের মাটি। বুধবার সকাল এবং
দুপুরে ভূমিকম্প অনুভূত হয় সেখানে। বুধবারও ভূমিকম্পের উতস্থল ছিলো মিজোরামের
চম্পাই জেলার ৩১ কিলোমিটার দক্ষিন পশ্চিমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৪,১।
মিজোরামে বারবার ভূমিকম্পে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিজোরামকে সব ধরনের সাহায্যের আশ্বাস
দিয়েছেন তাঁরা। এদিকে গত রবিবার এবং সোমবারেও ভালো রকমের ভূমিকম্প অনুভূত হয়
মিজোরামে। বারবার মিজোরামে ভূমিকম্পের ফলে বেশ কিছু রাস্তায় ফাটল ধরেছে বলে জানা
গিয়েছে।
অন্যদিকে, গত রবিবার ভারতের অসম
রাজ্যের গুয়াহাটি সহ একাধিক জায়গায় ভূমিকম্প হয়। মেঘালয়, মণিপুর এবং মিজোরাম
রাজ্যেও হয় ভূকম্পন। রবিবার বিকাল ৪ টের ওই ভূমিকম্পের উতসস্থল ছিলো মিজোরামের
আইজল। গত রবিবারের ভূকম্পনের তীব্রতা ছিলো ৫,১। অন্যদিকে, জুনের গত ১৪ তারিখ থেকে
১৫ তারিখ পর্যন্ত তিনবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের গুজরাত রাজ্যও। রবিবারেও
আফটার শক বোঝা গিয়েছে গুজরাতে।
এদিকে
ভারতের রাজধানী দিল্লি গত দুই মাসে অন্তত ১২ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে। যা
অত্যন্ত উদ্বেগের। বিশেষজ্ঞরা বলছেন, বারবার ভূমিকম্প বড়োসড়ো ভূমিকম্পের ইঙ্গিত।
এদিকে বৃহস্পতিবার ভোররাতে ভারতের ফের ভূমিকম্প অনুভূত হয় মিজোরামের পার্শ্ববর্তী
রাজ্য নাগাল্যান্ডে। ভোর ৩ টে বেজে ৩ মিনিট নাগাদ ৩,৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়
নাগাল্যান্ডে।
ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, নাগাল্যান্ডের ওখার থেকে ৯
কিলোমিটার উত্তর পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে ছিলো এই ভূমিকম্পের
উতস্থল। তবে এই ভূমিকম্পের জেরে সম্পত্তিহানি বা হতাহতের কোনও খবর পাওয়া
যায়নি।

Post a Comment