করোনা আতঙ্ক মাঝেই শুরু শারদীয়া উৎসবের সূচনা
জলপাইগুড়ি সেন পরিবারে করোনা আতঙ্ক কাটিয়ে রথ যাত্রার দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে শারদীয়া উৎসবের সূচনা হয়ে গেল। করোনা আতঙ্ককে দূরে সরিয়ে রেখে আসন্ন শারদীয়া উৎসবের আনন্দে সামিল হতে দেবী দুর্গার কাঠামো পুজো সারলেন জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়ার বাসিন্দা তথা বিশিষ্ট চিকিৎসক ও জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক স্বর্গীয় ডাক্তার অনুপম সেনের পরিবার।
বর্তমানে পুজোর আয়োজন করেন ডাক্তার অনুপম সেনের পুত্র অনির্বান সেন। প্রতিবছরের ন্যায় এবারও নিয়ম করেই রথযাত্রার দিন দেবী দুর্গার কাঠামো পুজো হয়। তবে এবার করোনা কারনে সমাগমে খানিকটা ভাটা পড়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে হাতে গোনা লোক এসেছে কাঠামো পুজো দেখতে।
পূজোর পর নিয়ম অনুযায়ী কাঠামো চলে যাবে পালের বাড়িতে। পুজো নিয়ে সেন বাড়ির গৃহবধূ অপর্না সেন বলেন, “এতদিন লকডাউনের পর আজকে পুজোর আয়োজন করতে পেরে খুব ভালো লাগছে। মনেহচ্ছে আমরা করোনা আতঙ্ক কাটিয়ে ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরছি।” জলপাইগুড়ি দেশবন্ধু পাড়া এলাকার রতন পাল নামে এক প্রতিমা শিল্পী জানালেন করোনা আতঙ্কর মধ্যেও দুর্গা প্রতিমার অর্ডার আসা শুরু হয়েছে।
Post a Comment