ভারতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা আক্রান্তের ঘটনা ঘটলো - The News Lion

ভারতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা আক্রান্তের ঘটনা ঘটলো






ভারতে  গত ২৪ ঘন্টায় ফের ভারতে লাফিয়ে বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্ত হলেন ১৬ হাজার ৯৩৩ জন। মৃত্যু হয়েছে ৪১৮ জনের। নতুন করে করোনা আক্রান্তের ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮৯৪ জনের। 





ভারতে এই মুহুর্তে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৮৬ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৭১ হাজার ৬৯৭ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার মাইলস্টোন গড়েছে ভারত। এদিন একদিনে ২ লাখ স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সরকারি ল্যাবরেটরিতে এখনও  অবধি ১,৭১,৫৮৭ টি এবং বেসরকারি ল্যাবরেটরিতে ৪৩, ৬০৮ টি স্যম্পেল টেস্ট করা হয়েছে। 










এদিকে ভারতে লকডাউন শিথিল করার ফলে রাস্তায় বাড়ছে মানুষের আনাগোনা। আর এর মধ্যেই দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। 





এদিকে করোনা সংক্রমণ বেড়ে চলার কারনে আগামী ৩১ জুলাই পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে লকডাউন বাড়ানোর কথা ঘোষনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লকডাউনের ক্ষেত্রে কন্টেইনমেন্ট জোন ছাড়া তেমনি কড়াকড়ি থাকবে না।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.