বিশেষজ্ঞদের মতে, অবসাদ বা মানসিক চাপ থেকে মুক্তি পেতে মন ভরে খান চিকেন! - The News Lion

বিশেষজ্ঞদের মতে, অবসাদ বা মানসিক চাপ থেকে মুক্তি পেতে মন ভরে খান চিকেন!



লকডাউনে মানসিক চাপ, অবসাদ ক্রমশ গ্রাস করছে অসংখ্য মানুষকে। কখনও কাজের চাপে, কখনও চাকরির সমস্যা, কখনও সাংসারিক জীবনে অশান্তির কারণ, কখনও পরীক্ষায় ভাল ইত্যাদি কারণে আমাদের অজান্তেই মনে বাসা বাঁধে মানসিক চাপ, অবসাদ। তবে কিছু খাবার সহজেই অবসাদ বা মানসিক চাপ কাটাতে সাহায্য করে। তার মধ্যে অন্যতম হল মুরগির মাংস বা চিকেন।




বিশেষজ্ঞদের মতে, অবসাদ বা মানসিক চাপ কাটাতে এমন কিছু খাওয়া ভাল যা আপনি খেতে খুব ভালবাসেন। মুরগির মাংস বা চিকেন খেতে ভালবাসেন না, এমন মানুষের সংখ্যা বোধহয় খুব কমই। তবে খুব তেলে, ঝোলে-ঝালে না খাওয়াই ভাল। তাতে আবার হিতে বিপরীত ফল হতে পারে।




চিকেন ছাড়াও এই তালিকায় রয়েছে  জাম, স্ট্রবেরি, আখরোটও যা ‘মুড বুস্টার ফুড’ হিসাবে বেশ পরিচিত। আরও বেশ কয়েকটি খাবার, যেগুলি মানসিক চাপ কামাতে সাহায্য করে। যেমন, মাশরুম, আপেল বা স্যালাদ হিসাবে টমেটো আর পেঁয়াজ খাওয়া যেতে পারে অবসাদ বা মানসিক চাপ কাটানোর জন্য।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.