লকডাউনে ঘরের এক ঘেয়েমি কাটাতে সহজেই বানিয়ে ফেলুন পনির টিক্কা - The News Lion

লকডাউনে ঘরের এক ঘেয়েমি কাটাতে সহজেই বানিয়ে ফেলুন পনির টিক্কা



উপকরণঃ

পনির ৫০০ গ্রাম,

টক দই ২৫০ গ্রাম,

বেসন ৪ চা চামচ,

হলুদ আধ চা চামচ,

গোলমরিচগুঁড়ো আধ চা চামচ,

কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ২ চা চামচ,

কস্তুরি মেথি ১ চা চামচ,

ধনেগুঁড়ো ১ চা চামচ,

জিরেগুঁড়ো ১ চা চামচ,

তন্দুরি মশলা ১ চা চামচ,

চাট মশলা ১ চা চামচ,

পাতিলেবুর রস ১ টেবিল চামচ,

নুন স্বাদমতো,

সাদা তেল  ৪ টেবিল চামচ,

মাঝারি মাপের পেঁয়াজ ৪/৫টি,

টমেটো ৪/৫টি

ক্যাপসিকাম ৪টি।





প্রণালীঃ
পনির চৌকো চৌকো করে টুকরো করে নিন। এ বার পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোও পনিরের মতো করেই  চৌকো করে কেটে নিতে হবে। পেঁয়াজের স্তরগুলো আলাদা করে নিন। এ বার একটি পাত্রে টক দই নিয়ে জল ঝরিয়ে নিন। তার পর দই ফেটিয়ে নিন। দইয়ের মধ্যে একে একে মশলা গুঁড়ো, বেসন এবং নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন।




এর পর এই মশলার মিশ্রণে পনির এবং সবজি ফেলে ভালো করে মাখিয়ে নিন। এই বার মশলা মাখানো সবজি পনির দিয়ে ৪৫ মিনিট ফ্রিজে রেখে দিন ম্যারিনেট করতে। ম্যারিনেট হয়ে গেলে পনির, ক্যাপসিকাম ও টম্যাটো পেঁয়াজ স্কিউয়ারে গেঁথে নিন। এ ক্ষেত্রে সব কিছু একটি একটি করে গাঁথবেন। অর্থাৎ প্রথমে একটি পনির, তার পর সব রকমের সবজি একটি করে গেঁথে আবার পনির দিয়ে শুরু করতে হবে। একটি স্টিকে যতগুলি ধরবে।




গ্যাসে ননস্টিক প্যান বা লোহার চাটু বসিয়েই এইগুলি ভাজতে পারবেন। মাইক্রোওভেন লাগবে না। তাওয়ায় এক টেবিল চামচ তেল দিয়ে গরম করুন। তাওয়া গরম হলে স্কিউয়ারগুলো দিন। কম সংখ্যক স্কিউয়ার তাওয়ায় দেবেন।  একটা দিক বাদামি হয়ে গেলে ঘুরিয়ে অন্য দিক ভাজতে হবে। বাদামি হয়ে গেলে নামিয়ে নিন। পনির টিক্কা তৈরি, পাত্রে সাজিয়ে লেবুর রস ও চাট মশলা বা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ধনে পাতার চাটনি বা আচার বা কাসুন্দি দিয়ে স্যালাডের সঙ্গে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.