ভারতে ১০ বছরের জন্য নিষিদ্ধ তাবলিগের ২৫৫০ সদস্য
বৃহস্পতিবার লকডাউনের সময় ভিসা নীতিমালা লঙ্ঘন করে ভারতে অবস্থান করায় ২ হাজার ৫৫০ বিদেশি তাবলিগ জামাত সদস্যকে ব্ল্যাক লিস্টে করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁদের আগামী ১০ বছর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। মৌলানা সাদের নেতৃত্বে তবলিগি জামাতের জমায়েতে যোগ দেওয়ার জেরেই এই ব্যবস্থা নিল কেন্দ্র। মৌলানা সাদ, তাঁর ছেলে সহ অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রকের নজরে রয়েছে। এদের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ রয়েছে।
দিল্লিতে তবলিগি জামাতে হেডকোয়ার্টার নিজামুদ্দিন মার্কাজের যে সভায় তারা যোগ দিয়েছিল। ওই সভা থেকে একের পর এক করোনা আক্রান্তের হদিশ মেলে। এরপরই কেন্দ্রীয় সরকারের নজরে চলে আসে তারা। ব্ল্যাকলিস্টে থাকা সদস্যদের মধ্যে রয়েছে চারজন মার্কিন নাগরিক, ৯ জন ব্রিটিশ ও ৬ চিনা নাগরিক। শতাধিক তবলিগি জামাত সদস্যের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। বিদেশ থেকে আসা সদস্যরা প্রত্যেকেই ট্যুরিস্ট ভিসায় এসেছিল বলে জানা গিয়েছে।
নিজামুদ্দিন মার্কাজে তবলিগি জামাতের ধর্মীয় অনুষ্ঠানের ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য চার্জশিট ফাইল করা হয় কিছুদিন আগেই ৮৩ জন বিদেশির বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। মোট ২০টি চার্জশিট পেশ করা হবে বলেই জানা গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা ভাইরাস সংক্রমন একধাক্কায় এতটা বেড়ে যাওয়ার নেপথ্যে এদের হাত রয়েছে। মে মাসের শুরুর দিকে, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তবলিগি জামাতের সঙ্গে যুক্ত ৭০০ বিদেশির কাগজপত্র বাজেয়াপ্ত করেছে, সেখানে ছিল পাসপোর্টও। সব তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, এই সকল তবলিগি জামাত সদস্যরা মার্চ মাসে নিজামুদ্দিন মার্কাজের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।
মে মাসের ৫ তারিখ, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তবলিগি জামাতের প্রধান মওলানা সাদের ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে এবং ২০ জনের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে যারা দিল্লির নিজামুদ্দিন মার্কাজে তবলিগি জামাতের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। মওলানা সাদের বিরুদ্ধে ১৮৯৭ সালের মহামারি আইনে এফআইআর দায়ের করা হয়েছিল।
Post a Comment