মেচেদায় ইসকন মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা
আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা।রথযাত্রার ১৫ দিন আগে স্নানযাত্রা শাস্ত্রের নিয়ম মেনে হয়ে থাকে। বিভিন্ন জগন্নাথ দেবের মন্দিরে এই স্নানযাত্রা রীতিমতো আড়ম্বর সহকারে হয়ে থাকলেও এবছর করোনার জেরে সমস্ত অনুষ্ঠানই দায় সারা ভাবে করতে হচ্ছে। আবার কোথাও রথযাত্রা অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
তবে পূর্ব মেদিনীপুরের মেছেদার ইসকনের রথযাত্রা বন্ধ না হলেও এবছর মন্দির চত্বরে সোস্যাল ডিস্টেন্স মেনে রথটানা হবে বলে জানায় মন্দির কর্তৃপক্ষ।তবে রথের ১৫ দিন আগে আজ পালিত হলো জগন্নাথদেবের স্নানযাত্রা।
সোস্যাল ডিন্টেন্স মেনে মাস্ক পরিহিত অবস্থায় ভক্তদের মন্দিরের ভেতর প্রবেশ করতে দেওয়া হয় এছাড়া করা হয় স্যানেটাইজ।

Post a Comment