বাংলাদেশে করোনায় একদিনে ৪৩ মৃত্যু, শনাক্ত ৩৪১২ জন - The News Lion

বাংলাদেশে করোনায় একদিনে ৪৩ মৃত্যু, শনাক্ত ৩৪১২ জন




ঢাকা প্রতিনিধি :        বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু ৪৩ হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪১২ জন। এনিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৫৪৫ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ১৯৮ জনে।




আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে। গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত।




 গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৭৪ হাজারের বেশি। তবে সাড়ে ৪৯ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.