সঠিক উপায়ে কীভাবে বানাবেন সুস্বাদু ঘোল - The News Lion

সঠিক উপায়ে কীভাবে বানাবেন সুস্বাদু ঘোল




গরমে নিজেকে চাঙ্গা রাখতে বিকল্প নেই ঘোলের। সঙ্গে সঙ্গে শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখতেও ঘোলের জুড়ি মেলা ভার।



 তবে শুধু  গরমে নয় যেকোনও সময়েই হজমের সমস্যার মারণাস্ত্র এই ঘোল। এমনকি অ্যাসিডের সমস্যাতেও সমান কার্যকরী এই ঘোল। ওজন কমানোর ক্ষেত্রেও জুড়ি মেলা ভার। এবার দেখেনিন সঠিক উপায়ে কীভাবে বানাবেন সুস্বাদু ঘোল

আরও পড়ুন-  মারুতি গাড়ি করে জগন্নাথ, শুভদ্রা,বলরাম চললেন মাসির বাড়ি

প্রথমে দু কাপ দই নিন। তারপর তাতে ছোট ছোট করে কেটে কাঁচালঙ্কা ও ধনে পাতা যোগ করুন। এক চা চামচ নুন দিন ও প্রয়োজন মতো কারি পাতা ছড়িয়ে দিন। তারপর ব্লেন্ডারে ঢুকিয়ে ভালো মতো মিশিয়ে নিন।

আরও পড়ুন-  পরিবারকে খুশি করতে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘিয়ে ভাজা চিকেন ধোসা


 প্রয়োজন মতো জল যোগ করে ফের মিশিয়ে নিন। ইচ্ছে হলে অল্প চিনিও যোগ করতে পারেন। তারপর পাত্রে ঢেলে উপরে একটু ধনে পাতা ছড়িয়ে ফ্রিজে রেখে দিন। তারপর ঠান্ডা ঠান্ডা পান করুন সুস্বাদু ঘোল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.