ডুলিতে চেপে মাসির বাড়ি গেল জগন্নাথ দেব - The News Lion

ডুলিতে চেপে মাসির বাড়ি গেল জগন্নাথ দেব





করোনা সংক্রমণের জেরে এবার চিরাচরিত রথের পরিবর্তে ডুলিতে চেপে মাসির বাড়ি গেল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। মঙ্গলবার পাচলার দেউলপুর পঞ্চাননতলা বরোয়ারি রথযাত্রা উৎসবে এবার এই ভাবেই ভক্তদের কাঁধে চেপে মাসির বাড়ি গেল তিন দেবতা।





করোনা সংক্রমণ ঠেকাতে এদিন অধিকাংশ জায়গায় রথ রাস্তায় বের না হলেও রথে তিন দেবতাকে বসিয়ে পূজা করে রথের দড়িতে টানা দেওয়া হয়। এদিন দেউলপুরেও একইভাবে রথের দড়িতে টানা দেওয়ার পর তিন দেবতাকে ডুলিতে বসিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়।






কমিটি সূত্রে খবর উল্টো রথেও এই একইভাবে ডুলিতে বসিয়ে তিন দেবতাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হবে। অন্যদিকে এদিন শতাব্দী প্রাচীন উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়িতে রথকে সাজিয়ে দড়িতে প্রতীকি টাকা দিলেও রাস্তায় বের করা হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.