এবার নয়া বাহনে ধোনি - The News Lion

এবার নয়া বাহনে ধোনি




লকডাউনে অন্যান্য ক্রিকেটারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও ধোনি ছিলেন অনেক দূরে।  সম্প্রতি সিএসকে সোশ্যাল অ্যাকাউন্টে লাইভ চ্যাটে যোগ দিয়েও সাক্ষী জানিয়েছিলেন, লকডাউনে ধোনি তার সব বাইক,ভিডিও গেম,মেয়ে ও আমাকে কিছুটা সময় দেওয়া এইসব নিয়েই ব্যস্ত থাকেন।




ধোনির বাইকের প্রতি প্রেম নতুন নয়। কিন্তু বাইকের পাশাপাশি ট্রাকটর চালানোর প্রতিও যে ধোনির ভাললাগা থাকতে পারে তা জানা ছিল না কারোর। কিন্তু লকডাউনে ঘটল এমনটাই। ট্রাকটার চালাতে দেখা গেল ধোনিকে।    ধোনির ট্রকাটার চালানোর ভিডিও শেয়ার করেছে ধোনির আইপিএলের দল চেন্নাই সুপার কিংস।




 ভিডিওটিতে ধোনিকে দেখা যাচ্ছে ট্রাকটার চালিয়ে কোথা থেকে ফিরছেন। সঙ্গে রয়েছেন আরও এক ব্যক্তি। ট্রাকটার সাধারণ অন্যান্য গাড়ির মত নয়।  কিন্তু ধোনি অনায়াসেই সেই ট্রাকটার চালালেন। চালানো দেখে বোঝার উপায়ও নেই যে নতুন হাত।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.