কলকাতা পুলিস ট্রেনিং স্কুলে বিক্ষোভ - The News Lion

কলকাতা পুলিস ট্রেনিং স্কুলে বিক্ষোভ




 কলকাতা পুলিস ট্রেনিং স্কুলে বিক্ষোভ। মঙ্গলবার এই মর্মে ১৩ জন পুলিস কর্মীকে রাজ্যের পাঁচটি জেলায় বদলির বিষয়ে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিস,  অর্ডার মারফত জানিয়ে দিয়েছেন। এই ঘটনায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন কমব্যাট ব্যাটেলিয়নের পুলিস কর্মীরা।  প্রসঙ্গত গত ১৯ মে, পিটিএসের সামনে কমব্যাট ফোর্স, ডিএমজি গ্রুপ-সহ অন্যান্য ব্যাটেলিয়নের বাহিনীরা বিক্ষোভ দেখান।




 ডিসি কমব্যাটের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন পুলিসকর্মীরা। ডিসি কমব্যাট নেভেন্দ্র সিং পল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে রীতিমতো নিগ্রহ হন বলে অভিযোগ।  এরপরই ক্ষোভের আঁচ গিয়ে পৌঁছয় কলকাতা পুলিসেরর সদর দফতর লালবাজারে। পরের দিনই অবশ্য পুলিস ট্রেনিং স্কুলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




সেখানে তিনি ৩ দিন সময় চেয়ে নেন। শুধু তাই নয় সব রকমের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।  এদিকে সেই ঘটনার ২১ দিনের মাথায় ১৩ জন বিক্ষুব্ধকারী পুলিস কর্মীকে বদলি করা হল।পুলিস কর্মীদের অভিযোগ  প্রয়োজনীয় করোনা সুরক্ষা নেওয়া হচ্ছে না বলে উর্ধ্বতন আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.