করোনা আক্রান্ত অভিনেত্রী মোহেনা সিং ও তাঁর পরিবারের ৭ জন
ইয়ে রিশতা কেয়া কেহলাতে হ্যায় ধারাবাহিকের অভিনেত্রীর মোহেনা সিং-এর শরীরে মিলল কোভিড ১৯। শুধু মোহেনাই নয়। তাঁর পরিবারের সদস্যরাও করোনা আক্রান্ত। সূত্রের খবর অনুযায়ী মোহেনার স্বামী সুয়েশ রাওয়াত, শ্বশুর সাতপাল মহারাজের শরীরেও মিলেছে কোভিড ১৯।
সুয়েশ রাওয়াত আবার উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রীক ছেলে। মোহেনা জানাচ্ছেন, এটা সত্যি যে আমার ও আমার পরিবার করোনা আক্রান্ত। আমরা এখন সবাই হাসপাতালে আছি। চিকিৎসকরা জানিয়েছেন, আমাদের যেহেতু সামান্য কিছু উপসর্গ ছিল, তাই আমরা সুস্থ হয়ে যাব। পরিবারের মোট ৭ জন এখন করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।
তাঁরা প্রত্যেকেই হাসপাতালে। পরিবারের মধ্যে শাশুড়ি অমৃতা রাওয়াতের শরীরে প্রথম কোভিড ১৯ ধরা পড়ে। ঋষিকেশের অ্যাপোলো হাসপাতালে তিনি ভর্তি। তাঁদের বাড়িতে হাউস স্টাফরাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁরাও এখন কোয়ারেন্টাইনে রয়েছেন। যথাযথ চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন তাঁরা।
Post a Comment