লকডাউন শিথিল হতেই ১৮টি রাজ্যসভা আসনে ভোটের দিন ঘোষণা - The News Lion

লকডাউন শিথিল হতেই ১৮টি রাজ্যসভা আসনে ভোটের দিন ঘোষণা




করোনার জেরে পিছিয়ে গিয়েছিল নির্বাচনের দিন। তবে লকডাউনের নিয়ম শিথিল হতেই ভোটের দিন ঘোষণা করলেন কমিশন। কমিশনের ১৮টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে জুন মাসের ১৯ তারিখ, সোমবার এমনটাই ঘোষণা করেছে দেশের নির্বাচন কমিশন।





লকডাউন ভীষণ কড়া নিয়মে কেটেছে দেশে। দেশের প্রসাশন থেকে সাধারণ মানুষ সকলেই প্রতিটি নিয়ম মেনে চলেছে। তবে লকডাউনের নিয়ম এবার আস্তে আস্তে শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 




নির্বাচন কমিশনের তরফে তালিকায় চারটি আসন অন্ধ্রপ্রদেশ এবং গুজরাত রাজ্যের, মধ্যপ্রদেশ এবং রাজস্থান থেকে তিনটি করে, ঝাড়খন্ড থেকে দুটি আসন এবং মেঘালয় এবং মণিপুর থেকে একটি করে আসন রয়েছে। জুন মাসের ১৯ তারিখ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।





 নির্বাচন কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, সমস্ত ক্ষেত্রে কোভিড-১৯ নির্দেশিকা মেনে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং এরজন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১৯ তারিখ বিকেল ৫টা থেকে শুরু হবে ভোট গণনা। আগামী ২২ জুনের আগে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.