করোনার ভয়ে এবার পুরীর রথযাত্রাতেও ভাঙছে দীর্ঘদিনের ঐতিহ্য - The News Lion

করোনার ভয়ে এবার পুরীর রথযাত্রাতেও ভাঙছে দীর্ঘদিনের ঐতিহ্য




করোনার ভয়ে এবার পুরীর রথযাত্রাতেও ভাঙছে দীর্ঘদিনের ঐতিহ্য। করোনার জেরে সব উৎসবই আজ ম্লান। সংক্রমণ রুখতে এবার শতাব্দী প্রাচীন ঐতিহ্য ভাঙতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।  করোনা সংক্রমণের আশঙ্কায় এবার একাই রথে চড়ে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে যাবেন জগন্নাথদেব। ভক্ত সমাগমের অনুমতি দেওয়া হবে না।




এমনই সিদ্ধান্ত নিয়েছে পুরীর জগন্নাথ মন্দির।  এবার একাই রথে চড়বেন জগন্নাথদেব। মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবার রথযাত্রার দু’দিন আগে থেকেই পুরীর মন্দিরে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হবে। ৪ জুন থেকে মন্দির সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।     



এবছর করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্কে ভুগছেন প্রত্যেকে। জানা গিয়েছে, ভক্ত সমগম না থাকলেও প্রতিবারের মতো রথের দিন মন্দিরে ভিড় থাকবে পূজারিদের।   প্রশাসন সূত্রে জানানো হয়ছে, জগন্নাথদেবের স্নানযাত্রায় যাঁরাই অংশ নেবেন আগেই তাঁদের করোনা পরীক্ষা করানো হবে। রিপোর্ট নেগেটিভ এলে তবেই পুজারিদের স্নান যাত্রায় থাকার অনুমতি দেওয়া হবে।  সরকারি নির্দেশিকা মেনে ৮ জুন থেকে পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনের অনুমতি পাবেন ভক্তরা।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.