১০০ দিনের কাজে শিশু শ্রমিককে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা
একশো দিনের কাজে শিশু শ্রমিক কে কাজে নিতে আপত্তি জানানোর ফলে দুষ্কৃতি দলের হাতে আক্রান্ত হয়ে সোমবার গুরুতর জখম হলেন মোট পাঁচ জন ।এদের মধ্যে নাজমে আলম ও বদরুদ্দোজা নামের দুই ব্যক্তি আশঙ্কা জনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এই ব্যপারে জখমের কাকিমা মারজিনা বেওয়া ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলেন ,” দুষ্কৃতদের হাত থেকে প্রানে বাঁচতে আমার দেওরের তিন ছেলে আমার বাড়িতে আশ্রয়। কিন্তু দুষ্কৃতিরা আমার বাড়িতে চড়াও হয়ে ওদের ভারি লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এতেই গুরতর জখম হয় তিন জন। পরিস্থিতি বিপদজনক দেখে দুষ্কৃতিরা পালিয়ে যায়।”
এদিকে ভগবান গোলা থানা সুত্রে বলা হয়েছে , ঘটনার তদন্ত শুরু হয়েছে । তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে । ভগবানগোলা থানার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের বাথান পাড়া গ্রামে ১০০ দিনের কাজে স্থানীয় আনিকুল ইসলামের জমিতে পুকুর সংস্কারের কাজ চলছিল।
ওই কাজের সুপার ভাইজার হিসেবে কাজ দেখভাল করছিলেন সাদ্দাম হোসেন । সেখানে আসারুল হক , মইদুল শেখ ও তাদের দলবল উপস্থিত হয়ে মাস্টার রোল বহির্ভূত কিছু শিশুকে কাজ দেওয়ার জন্য সুপারভাইজার কে চাপ দিতে থাকে। কিন্তু কোন ভাবেই ওই কাজে শিশু শ্রমিক নেওয়া যাবে না জানিয়ে দেন সুপারভাইজার সাদ্দাম হোসেন ।এতেই আসারুল ইসলামের দলবল সুপার ভাইজার কে হুমকি দিতে থাকে ,এই ঘটনার প্রতিবাদ করলে নাজমে আলম , বদরুদ্দোজা এবং আলি হোসেনের উপর চড়াও হন আসারুল হক ও তার লোক জন।
পরিস্থিতি উপলদ্ধি ওই তিন ব্যক্তি তাদের কাকিমার বাড়িতে ছুটে এসে আশ্রয় নেন। কিন্তু তাতেও দমেন নি দুস্কৃতিদল বরং ওই বাড়িতে চড়াও হয়ে ওদের কে প্রানে মারতে ভারি লোহার রড় ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে।
এতেই উভয় পক্ষের মোট পাঁচ জন জখম হন। পরবর্তিতে গুরুতর জখম গুরুতর জখম নাজমে আলম ,বদরুদ্দোজা এবং আলি হোসেন কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে জান ।

Post a Comment