৩৫ বছর পর মাটির রাস্তা ঢালাই করার প্রক্রিয়া শুরু হলো - The News Lion

৩৫ বছর পর মাটির রাস্তা ঢালাই করার প্রক্রিয়া শুরু হলো






দীর্ঘ ৩৫ বছর পর মাটির আমতা বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বড়মহল এলাকার মাটির রাস্তা ঢালাই করার প্রক্রিয়া শুরু হলো। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হয় খুশি এলাকার ১০০ টি পরিবার।




জানা গেছে কল্যানপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক রাস্তা পাকা থাকলেও বড়মহল এলাকার ৬০০ ফুটের রাস্তাটি দীর্ঘদিন ধরে মাটির। ফলে এলাকার বাসিন্দারা চরম সমস্যার মুখে পড়ত। বিশেষ করে বর্ষাকালে রাস্তায় জল জমে যাওয়ায় নিদারুণ কষ্টে পরতে হতো গ্রামবাসীদের।





 অবশেষে সোমবার থেকে রাস্তাটি ঢালাই করার প্রক্রিয়া শুরু করল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান সোমা ভৌমিক জানান দীর্ঘদিন ধরে রাস্তাটি মাটির থাকায় গ্রামবাসীরা চরম সমস্যার মুখে পড়তে।





সেই কারণে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাস্তাটি ঢালাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান শুধু রাস্তায় নয় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একাধিক আইসিডিএস সেন্টার ও মেরামত করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.