ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের টাকা বিলিকে কেন্দ্র করে বিক্ষোভ গ্রামবাসীদের
আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠদের একাউন্টে জমা পড়ায় সোমবার দুপুরে উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বাসুদেব পুর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা।
গ্রামবাসীর অভিযোগ সাম্প্রতিক ঘূর্ণিঝড় এলাকার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে সমস্ত নথিপত্র জমা নিলেও ক্ষতিপূরণের টাকা শুধুমাত্র পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠদের একাউন্টে জমা পড়েছে। তাদের অভিযোগ ঘূর্ণিঝড়ে আসল ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের টাকা না পেয়ে যাদের কোনো ক্ষতি হয়নি তারা টাকা পেয়েছে।তাদের অভিযোগ এই নিয়ে প্রধান কে একাধিকবার বললেও তিনি কোনো সদুত্তর নাম দেওয়ায় তারা আজ বিক্ষোভ দেখিয়েছে।
যদিও বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত মন্ডল এর বক্তব্য ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৪০০ লোকের নামের তালিকা পাঠানো হয়েছে। প্রত্যেকেই ক্ষতিপূরণের টাকা পাবে।তবে তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে উঠেছে সেটা সত্যি নয় বলে তিনি দাবি করেন। তার বক্তব্য ব্লক থেকে টাকা পাঠানো হচ্ছে এতে আমার কোন হাত নেই।

Post a Comment