গ্রামীণ ভারতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রধানমন্ত্রীর নয়া অভিযান - The News Lion

গ্রামীণ ভারতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রধানমন্ত্রীর নয়া অভিযান




 গ্রামীণ ভারতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগামী ২০ জুন ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  গ্রামীণ ভারতে জীবিকার সুযোগ বাড়ানোর জন্যই কেন্দ্রের এই তৎপরতা।



কেন্দ্রের এই নয়া উদ্য়োগ ভারতের গ্রামাঞ্চলের বেকার তরুণ-তরুণী বিশেষত পরিয়ায়ী শ্রমিকদের কর্মসংস্থানের পক্ষে সহায়ক হবে বলে মনে করছে প্রধানমন্ত্রীর দফতর।
 লকডাউনের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ছোট সংস্থা আর তার জেরে কাজ খুইয়েছেন হাজার-হাজার শ্রমিক-কর্মচারী।     এই পরিস্থিতিতে ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।




করেনা মোকাবিলায় একটানা লকডাউনের জেরে দেশের অর্থব্যবস্থা ধুঁকছে। কাজ না থাকায় লক্ষ-লক্ষ পরিযায়ী শ্রমিক নিজেদের রাজ্যে ফিরছেন।  তবে নিজেদের রাজ্যে ফিরেও কাজের সুযোগ পাচ্ছেন না অনেকে। সংসারের খরচ চালাতে না পেরে অনেকেই আবার করোনা আতঙ্ক নিয়েই ফের পরিযায়ী শ্রমিকের কাজে যেতেও তৎপরতা নিচ্ছেন। আর তাদের কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রীর ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ প্রকল্প।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.