কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক গৃহবধূ ও তার প্রেমিক - The News Lion

কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক গৃহবধূ ও তার প্রেমিক





বুধবার বেলা বারোটা নাগাদ নবদ্বীপ খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে অসুস্থ অবস্থায় এক গৃহবধূ সহ এক যুবককে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা। ওই গৃহবধূ ও যুবকের বাড়ি জাহাঙ্গীরপুরি বলে জানা গিয়েছে।





সূত্রের খবর, উদ্ধার হওয়া গৃহবধূ সহ ওই যুবক এইদিন প্রথমে বড়লাট সংলগ্ন একটি গেস্ট হাউসে এসে উঠেছিল। এরপর গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় তাদের গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।




 স্থানীয় প্রত্যক্ষদর্শীরাই তাদের উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর স্বপন পরামানিক (২৪)নামে অসুস্থ ওই যুবককে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।






পাশাপাশি  ওই গৃহবধূ বর্তমানে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সম্পর্কের টানাপোড়েনের কারণেই ওই গৃহবধূ সহ যুবকটি কীটনাশক জাতীয় কিছু খেয়ে ছিল বলে তদন্তে প্রাথমিক ধারণা পুলিশের। সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.