সুন্দরবনে দুর্গতদের পাশে দাঁড়ালো,রাজ্য পুলিশ কর্মীরা
পুলিশের মানবিক মুখ সুন্দরবনে। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভা অঞ্চলের ৩০ থেকে ৩৫টি গ্রামের কয়েক হাজার মানুষকে লাগাতার শুকনো খাবার এবং রাজ্যে পুলিশকর্মীরা। নিজেরাই রান্না করে ভাত, ডাল, মাছ, সবজি সহ সুষম খাদ্য নিয়ে গিয়ে গ্রামে পরিবেশন করছেন নিজেরাই হাতে করে।
পাশাপাশি জলবায়ুর রোগের প্রকোপ না বাড়তে পারে তার জন্য চিকিৎসকদের মতামত নিয়ে পর্যাপ্ত প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করছেন। এছাড়াও সবার জন্য স্যানিটাইজার মাক্স দিয়ে যাচ্ছেন লাগাতার, যেসব দুর্গতদের নদীর নোনা জলে জামা-কাপড় চলে গেছে তাদের জন্য নতুন জামাকাপড় দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন রাজ্য পুলিশের কয়েকজন পুলিশ কর্মী।
এলাকার যুবকদের নিয়ে পুলিশের চাকরি করার পাশাপাশি মানুষের সাহায্যেয় এগিয়ে আসার জন্য বিভিন্ন গ্রামের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন পুলিশ কর্মীদের।আজ বুধবার পশ্চিম ঘূনী পুলপাড়া এখানকার মানুষের ত্রাণ সামগ্রী পাওয়ার ক্ষেত্রে দারুনভাবে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষরা।
সরকারিভাবে তেমন কিছু না পেলেও সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিলেন এলাকার রাজনৈতিক ব্যক্তিদের উপরে। কারণ হিসেবে বললেন তাদের যাতায়াতের একমাত্র রাস্তা মেন রাস্তার মুখে কাঠের গুড়ি ফেলে আটকে দেওয়া হচ্ছে ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত এলাকায় কলকাতা থেকে আসা ত্রাণ সামগ্রী নিয়ে মানুষদের বাধা সৃষ্টি করছে।
আজ হিঙ্গলগঞ্জ বিধানসভার শতাধিক যুবক ত্রাণ সামগ্রী নিয়ে ঢুকে পড়ল এবং মানুষকে ত্রাণসামগ্রী দেওয়ায় এলাকার মানুষ ভীষণভাবে খুশি।

Post a Comment