মুখ্যমন্ত্রীর সর্বদলীয় বৈঠককে 'দিদিমণির পাঠশালা' বলে কটাক্ষ দিলীপের
মুখ্যমন্ত্রীর সর্বদলীয় বৈঠককে 'দিদিমণির পাঠশালা' বলে কটাক্ষ দিলীপের। বিজেপির পক্ষ থেকে এদিনের বৈঠকে যোগ দেবেন দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা, জয়প্রকাশ মজুমদার। বৈঠকে যোগ দিতে যাওয়ার আগেই বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষের সুরে বলতে শোনা যায়, "দিদিমণির পাঠশালা দেখতে যাচ্ছি।
পার্লামেন্টেও গিয়েছিলাম। বিধানসভাতেও গিয়েছি। এটা আর নতূন কী? দিদিমণির পাঠশালায় ডেকেছে, যাবও।" আজকের সর্বদল বৈঠকে বিজেপি কী কী ইস্যু নিয়ে সরব হবে, সেকথাও জানান দিলীপ ঘোষ। বলেন, "নানারকম দুর্নীতি হয়েছে।
তৃণমূলের আত্মীয়া টাকা পেয়েছেন। আমরা বিডিও অফিস থেকে তালিকা জোগাড় করার চেষ্টা করেছি সব। আমাদের কর্মীরা ত্রাণ দিতে গিয়ে বার বার আক্রান্ত হচ্ছে। সেইসব নিয়ে বলব।"
Post a Comment