সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ ৫৩৬৭ কোটি - The News Lion

সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ ৫৩৬৭ কোটি



ঢাকা প্রতিনিধি :     সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ  ৫৩৬৭ কোটি। এই ব্যাংকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অবৈধ অর্থ যেমন জমা হয়, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকেরাও অর্থ জমা রাখছে। তাই সুইজারল্যান্ডের ব্যাংকে থাকা বাংলাদেশিদের মোট অর্থের সবই অবৈধ নয়, বৈধ অর্থও আছে।



সাধারণত অর্থের উৎস গোপন রাখে সুইস ব্যাংকগুলো। সে জন্য বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকেরা এসব ব্যাংকে অর্থ জমা রাখেন।  সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ কিছুটা কমেছে। ২০১৮ সালে বাংলাদেশিদের জমার পরিমাণ ছিল প্রায় ৬২ কোটি সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি টাকায় ৫ হাজার ৫১৮ কোটি টাকা।




আর ২০১৯ সালে তা হয়েছে ৬০ কোটি ৩০ লাখ ফ্রাঁ। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫ হাজার ৩৬৭ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) ব্যাংকস ইন সুইজারল্যান্ড-২০১৯ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.