সন্ধ্যের চায়ের আড্ডা জমিয়ে তুলতে আজই বানিয়ে ফেলুন ভেজিটেবল রোল
রোল র্যাপার তৈরির উপকরণঃ
ময়দা বা সাদা আটা – ১+ ১/২ কাপ
বেকিং পাউডার – ১ চা চামচ
কর্ন ফ্লাওয়ার – ১ টেবিল চামচ
ডিম – ১ টি
লবন – ১/২ চা চামচ
কর্ন ফ্লাওয়ার – ১ টেবিল চামচ
লবন – ১/২ চা চামচ
চিনি – ২ চা চামচ
জল – ২ কাপ বা এর সামান্য বেশি
রোল র্যাপার তৈরির প্রণালীঃ
হ্যান্ড মিক্সার দিয়ে ডিম ভাল করে ফেটে নিন । বাকি সব উপকরন এক সাথে ভাল করে মিক্স করে নিন । ননস্টিক ফ্রাই প্যানে প্রথমে গরম করে নিন । একটি কটনের বল সামান্য তেলে ভিজিয়ে রাখুন।
গরম প্যানে কটনে বল আলতো করে বুলিয়ে নিন । এবার ব্যাটার ১ চামচ করে দিন । আমি ডালের গোল বড় চামচের ১ চামচ দিয়েছি । পরিমান মত দিলেই হবে । খুব দ্রুত ব্যাটার দিয়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে রুটির শেপ করে নিন । অনেকটা পাটিসাপটা বা চিতই পিঠার মত । চেস্টা করবেন একটু পাতলা টাইপের রুটি করতে । কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিন । ঢাকনার জলগড়িয়ে রুটিতে পরার আগে তুলে ফেলবেন । ঢাকনা তুলে ওপর পিঠ ও ১-২ মিনিটের জন্য সেকে নিন ।
রুটি গুলো সেঁকে ছাঁকনি বা জালি ঝুড়ির উপরে রাখুন তাহলে রুটি ঘামবেনা ।
সব গুলো একই ভাবে বানিয়ে নিন । করতে করতে ব্যাটার ঘন হয়ে গেলে সামান্য জল এড করতে পারেন ।
পুর তৈরির উপকরণঃ
বাঁধাকপি – ১ টি (ছোট)
পেয়াজ – কুচি
আলু – ২ টি (মাঝারি )
কাচালঙ্কা কুচি
স্বাদই ম্যাজিক মশলা – ১ প্যাকেট
টেস্টিং সল্ট – ১ চাচামচ
লবন – পরিমান মত
সামান্য হলুদ
তেল – ২-৩ টেবিল চামচ
পুর তৈরির প্রণালীঃ
প্যানে তেল গরম করে সব এক সাথে দিয়ে দিন । ঢাকনা দিয়ে দিন । সিদ্ধ হয়ে আসলে ঢাকনা খুলে
ভাল করে ভেজে নামিয়ে নিন ।
রোল তৈরির উপকরণঃ
আটা বা ময়দা – ১/৪ কাপ
জল– পরিমান মত
ডিম – ২ টি
টোস্টের গুড়া – ১ কাপ (খুব ভাল করে গুড়া করে নিবেন )
রোল তৈরির প্রণালীঃ
সব এক সাথে মিক্স করে স্টিকি ডো তৈরি করুন । অনেকটা আঠার মত হবে । এবার একটা করে রুটি নিয়ে রুটির চারদিকে এই স্টিকি ডো লাগিয়ে দিন । মাজখানে পরিমান মত পুর দিয়ে দুই সাইড ভাল করে লাগিয়ে দিন । পাশাপাশি দুই সাইড রোল করে দিন । শেষের মাথা ভাল করে লাগিয়ে দিন ।
এবার একটি করে রোল ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে নিন । আবারও ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে ডুবিয়ে নিন । ২ বার কোটিং দিলে সবচেয়ে ভাল হয় । গরম তেলে ছেড়ে কম আচে বাদামি কালার করে ভেজে নিন । খুব সাবধানে ভাজবেন । বিস্কুটের গুড়ার কারনে তাড়াতাড়ি পুড়ে যাবে । তাই কম আচ দিয়ে ভাজুন । এরপর গরম গরম পরিবেষণ ক্রুন।
Post a Comment