চালু হলো ভাত ব্যাংক
লকডাউন এর সময় পথ চলা শুরু মায়ের হাতের রান্না করা খাবার নিয়ে ।বগুলা স্টেশনে ৩ জন অসহায় মানুষের
মুখে অন্ন তুলে দেওয়ার মধ্য দিয়ে। প্রথমে মা শেফালী বিশ্বাস রান্না করে দিতেন আর ছেলে সুব্রত বিশ্বাস সাইকেলে করে পৌঁছে দিয়ে আসতো খাবার গুলো।
আস্তে আস্তে ভবঘুরে-অভুক্তদের সংখ্যা বাড়তে লাগলো তার সাথে সাথে পাড়ার কিছু বন্ধু ভাই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।
যখন তাদের অভুক্তদের সংখ্যা ৪০ জন তখনও রান্নার জন্য জুটলো আরো অনেক মা, ছেলের বন্ধুরা সবাই মিলে প্রতিদিন ওই ভবঘুরেদের রাতের খাবার পৌঁছে দিতো।
এখন সদস্য সংখ্যা ৬০ জন। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। বর্তমানে তারা প্রতিদিন হাঁসখালী ব্লকের প্রতিটা কোয়ারেন্টাইন সেন্টার গুলোতে নিয়মিত খাবার পৌঁছে দিচ্ছে এবং ইট ভাটা গুলোতে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে। সাধারণত সেই সব মানুষদের রান্না করা খাবার পৌঁছে দিতেন।
ভাত ব্যাংকের একমাত্ৰ উদেশ্য কেউ যেন অভুক্ত না থাকে, ভবিষ্যতের সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। সকল নদীয়া বাসীর কাছে তারা একটাই আবেদন করেছেন অভুক্তদের পাশে দাঁড়ানোর, আপনার একমুঠো অন্ন হয় তো এক অনাহারির জীবন বাঁচবে, কোনো অসহায় শিশুর মুখে হাসি ফোঁটাবে এমনটাই মনে করেন ভাত ব্যাংকের সদস্যরা।

Post a Comment