করোনাভাইরাস সংক্রমণে চিনের পরই বাংলাদেশ - The News Lion

করোনাভাইরাস সংক্রমণে চিনের পরই বাংলাদেশ



ঢাকা প্রতিনিধি : লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের দিক দিয়ে প্রতিদিনই হচ্ছে রেকর্ড।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তালিকা অনুযায়ী বিশ্বে করোনায় সংক্রমণের দিক দিয়ে চিনের পরই বাংলাদেশের অবস্থান।



আজ বুধবার দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা তিন হাজার ১৯০ জন। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জন। গত ২৪ প্রাণ হারিয়েছেন ৩৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ১২ জন।

ওয়ার্ল্ডোমিটারসের দেওয়া তালিকা অনুযায়ী, ৭৪ হাজার ৮৬৫ জন আক্রান্ত নিয়ে বাংলাদেশ ১৯ তম অবস্থানে রয়েছে। আর চিন ৮৩ হাজার ৪৬ জন আক্রান্ত নিয়ে ১৮ নম্বরে অবস্থান করছে। তবে দেশটিতে মৃত্যুর সংখ্যা চার হাজার ৬৩৪ জন।




বিশেষজ্ঞদের ধারণা, যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে ২-৩ দিনের মধ্যেই চিনকে আক্রান্তের দিক দিয়ে টপকে যাবে বাংলাদেশ।

গত ডিসেম্বরে চিনের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে এটি সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ভাইরাসটি বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ৪২ হাজার ৭৭৪ জন। আর এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ১৪ হাজার ১২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬ লাখ ২০ হাজার ১০৭ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.