আজ সোনমের জন্মদিন - The News Lion

আজ সোনমের জন্মদিন



বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরের আজ জন্মদিন। ১৯৮৫ সালের  এই দিন অর্থাৎ ৯ জুন তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে জন্ম করেন।

বলিউডের বিখ্যাত অভিনেতা অনিল কাপুর এবং সুনিতা কাপুরের কন্যা সোনম কাপুর। তিনি চলচ্চিত্র নির্মাতা সুরিন্দর কাপুরের নাতনি। এবং প্রযোজক বনি কাপুর, অভিনেতা সঞ্জয় কাপুর ও সন্দীপ মারওয়াহ এর ভাইঝি। তিন ভাইবোনের মধ্যে সোনম সবচেয়ে বড়; তার পরে রয়েছেন বোন রিয়া এবং ভাই হর্ষবর্ধন।





সোনম কাপুর পড়াশোনা করেছেন ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয়ে এবং ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়ায় নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন আন্তর্জাতিক ব্যাকালোরিয়েটের জন্য। পরে তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তার প্রধান বিষয় ছিলো রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি। তিনি ইংরেজি, হিন্দি এবং পঞ্জাবি ভাষায়ও কথা বলতে দক্ষ। এছাড়া তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং বিভিন্ন ল্যাটিন নৃত্যে প্রশিক্ষণ নিয়েছেন।





অভিনয়জীবন শুরু করার আগে সোনম কাপুর সঞ্জয় লীলা বানসালির সহকারী হিসেবে কাজ করতেন। ২০০৫ সালে 'ব্ল্যাক' চলচ্চিত্রটি তৈরি হওয়ার সময় তিনি সহযোগীর ভূমিকায় ছিলেন। বড় পর্দায় সোনম আত্মপ্রকাশ করেন ২০০৭ সালে, রনবীর কাপুরের সঙ্গে বানসালির 'সাওয়ারিয়া' সিনেমার মাধ্যমে, যা বক্স অফিসে খুব ভালো ফল করেনি। তবে বেশিরভাগ সমালোচক তার অভিনয়ের প্রশংসা করেছিলেন।

২০০৯ সালে সোনম অভিষেক বচ্চনের বিপরীতে রাকেশ ওমপ্রকাশ মেহেরার 'দিল্লি ৬' এ অভিনয় করেন। সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র সমালোচনা পায় কিন্তু সোনমের অভিনয় খুবই প্রশংসিত হয়।





২০১০ সালে সোনম পুনিত মালহোত্রার 'আই হেইট লাভ স্টোরিজ' এ ইমরান খানের বিপরীতে অভিনয় করেন। সিনেমাটি সোনমের প্রথম বক্স অফিস সাফল্য। এ বছর তিনি অভয় দেওলের বিপরীতে 'আয়েশা' সিনেমায় অভিনয় করেন যা মোটামুটি ব্যবসা সফল হয়।

২০১১ সালে সোনমের প্রথম ছবি 'থ্যাংক ইউ' মাঝারি মানের ব্যবসা করলেও সমালোচকদের প্রশংসা পায়নি। এ বছরই সোনম ভারতে এল ও রিয়েল এর পরিবেশক হিসেবে ৬৪তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.