মুকুল-সব্যসাচীর দিল্লি যাওয়াকে ঘিরে জোর জল্পনা
গত কয়েকদিন ধরেই বাংলা থেকে দুজনকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে বলে জোর গুঞ্জন শুরু হয়েছিল। জানা যাচ্ছে, কয়লা মন্ত্রকের দায়িত্বে মুকুলকে নিয়ে আসা হলেও নিয়ম অনুযায়ী সাংসদ হয়ে জিতে আসতে হবে। সূত্রের খবর, রাজ্যসভায় প্রার্থী করা হতে পারে মুকুল রায়কে। কিন্তু কোন রাজ্য থেকে প্রার্থী করা হবে তা এখনও ঠিক নেই। অন্যদিকে,ফের কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন মুকুল রায়, এই খবর ছড়িয়ে পড়তেই উজ্জীবিত তাঁর অনুগামীরা। নতুন করে সেজে উঠছে মুকুলের খাস তালুক।
আর এই জল্পনা উস্কে দিয়ে দিল্লিতে দিল্লিতে উপস্থিত হয়েছেন মুকুল রায় ও সব্যসাচী দত্ত। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। সেই মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন পশ্চিমবঙ্গ থেকে বিজেপি নেতা। তবে কে বা কারা সেই মন্ত্রিসভায় জায়গা পাবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মুকুল রায়ের সঙ্গে দিল্লিতে সব্যসাচী দত্ত কিনা, তা নিয়েও শুরু হয় জল্পনা।
আজ সকালে বিজেপি নেতা সব্যসাচী দত্তকে ফোন করা হলে, তিনি স্বীকার করে নিয়েছেন যে, দিল্লিতেই আছেন। তবে মন্ত্রিসভায় যোগ নিয়ে জল্পনা উড়িয়ে মুকুল রায় জানিয়েছেন , দেশ করোনার সঙ্গে লড়াইয়ে ব্যস্ত। এখন কী করে মন্ত্রিসভার সম্প্রসারণ হয়! নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনার জন্যই তার দিল্লি সফর।
Post a Comment