সুস্বাদু এবং স্বাস্থ্যকর লেমন রাইস
উপকরণঃ
২ কাপ ভাত
একটি লেবুর রস
১ চা চামচ সরষে
১০-১২ কারী পাতা
২ চা চামচ তেল
১ মুঠো চিনাবাদাম
শুকনো লংকা
এক চিমটি হলুদের গুঁড়ো
লবন স্বাদমতো
প্রনালিঃ
একটি প্যানে তেল গরম করে তাতে সরষে, কারি পাতা, লাল লংকা এবং চিনাবাদাম দিন।
মাঝারি ফ্লেমে ২০ সেকেন্ডের জন্য নাড়ুন এবং ভাজুন।
ভাত লবণ এবং হলুদ গুঁড়ো দিন।
নাড়ুন এবং ভালভাবে মেশান।
লেবুর রস চেপে আবার নাড়ুন।
গ্যাস থেকে নামিয়ে নিন এবং পরিবেশন করুন।
Post a Comment