করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এল ভারত - The News Lion

করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এল ভারত



বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানানো হয় ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা  ২,৮৬,৫৭৯। এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৩৭ হাজার ৪৪৮। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৪১ হাজার ২৯ জন। মৃত্যু হয়েছে ৮১০২ জনের। আর এরই সাথে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে পৌছে গেল ভারত।



 গত শনিবার জন হপকিন্স ইউনির্ভাসিটির একটি তথ্য জানিয়েছিল, ধাপে ধাপে উপরের দিকে উঠতে থাকা ভারত তালিকার পঞ্চম স্থানে ঠাঁই করে নিয়েছিল। উপরের চারটি স্থানে ছিল যথাক্রমে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া এবং ব্রিটেন। তখন ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২,৪৩,৭৩৩।  বৃহস্পতিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২,৯৩,৭৫৪। সামনে রয়েছে তিনটি দেশ।




 রাশিয়া, ব্রাজিল এবং আমেরিকায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪.৯৩ লক্ষ, ৭.৭২ লক্ষ এবং ২০ লক্ষের বেশি। অন্য দিকে ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২,৯১,৫৮৮।  তবে করোনা আক্রান্ত বাড়লেও গোষ্ঠী সংক্রমণের জল্পনা খারিজ করেছে কেন্দ্র। এ দিন আইসিএমআরের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানান, “এমনকী হু পর্যন্ত ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রমাণ পায়নি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.