মন্ত্রীসভার সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক, নেওয়া হতে পারে ঐতিহাসিক সিদ্ধান্ত’
আজ সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ মন্ত্রীসভার সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সভাপতিত্বে ওই বৈঠকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নেওয়া হতে পারে বলে জানাচ্ছে সূত্র।
মোদীর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার একবছরের পূর্তির পর এই প্রথম কোনও ক্যাবিনেট মিটিং-এ বসছেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা সম্পর্কিত মন্ত্রী পারিষদ কমিটি ও অর্থনীতি বিষয়ক কমিটিও বৈঠকে উপস্থিত থাকতে পারে।
সিকিউরিটি প্যানেলের সঙ্গে লাদাখে চিন ও ভারতের সীমান্ত অস্থিরতা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দীর্ঘ লকডাউনের পর অর্থনৈতিক পুনরুজ্জীবন পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।
সোমবার থেকেই দেশ পা দিল আনলক ১ এ। এই ধাপে অর্থাৎ আনলক ১ -এ অর্থনীতির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জনাইয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইন। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সঙ্গে পরামর্শের পরেই এই নতুন গাইডলাইন জারি করা হয়েছে
Post a Comment