চিনা দ্রব্য বর্জনকে সমর্থন করেছেন আরশাদ ওয়ারসি-র - The News Lion

চিনা দ্রব্য বর্জনকে সমর্থন করেছেন আরশাদ ওয়ারসি-র




সম্প্রতি সোনম ওয়াংচু একটো ভিডিও করে দেশের মানুষের কাছে আর্জি জানিয়েছেন, যাতে চিনা দ্রব্য দ্রুত বর্জন করা হয়। লাদাখেই থাকেন তিনি। সেখানে বসেই বানিয়েছেন ওই ভিডিও। ভারত-চিন সংঘাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু সেনাবাহিনী নয়, চিনকে জবাব দেওয়া উচিত দেশের সব মানুষের। তাঁর কথায়, ‘আমরা রাতে ঘুমোই এটা ভেবে যে, সেনাবাহিনী তো জবাব দেবে। কিন্তু এবার জবাব দূর থেকে দিতে হবে। সাধারণ মানুষকেও পদক্ষেপ নিতে হবে।’ তাঁর মতে, চিনা দ্রব্য বর্জন করলে চিনের অর্থনীতি ধাক্কা খাবে, আর সেটাই বেজিংয়ের সবথেকে বড় ভয়।




আজকাল চিনা দ্রব্যে ছেয়ে আছে গোটা দেশ।  দেশের মোবাইল, সফটওয়্যার থেকে বাজারে অনেক জিনিসেই লেখা থাকে ‘মেড ইন চায়না’। আবার এদিকে লাদাখে বসে আছে চিনের সেনা। রীতিমত সংঘাতের আকার নিয়েছে সীমান্তে।  নয়াদিল্লিতে দফায় দফায় বৈঠক হয়েছে সেই সংঘাত পরিস্থিতি নিয়ে। তাই সমস্ত চিনা দ্রব্য বর্জনের কথা বললেন লাদাখের গবেষক সোনম ওয়াংচুক।




যাঁর চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছিল ‘থ্রি ইডিয়টস’-এর র‍্যাঞ্চো।  এবার তাঁর এই উদ্যোগে সামিল হলেন অভিনেতা আরশাদ ওয়ারসি। আরশাদ ওয়ারসি টুইট করে জানিয়েছেন, তিনিও চিনা জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করবেন। তিনি টুইট করেছেন, আমি খুব সচেতন ভাবেই চিনা দ্রব্য ব্যবহার করা বন্ধ করব। আমরা যা ব্যবহার করি তার বেশিরভাগই চিনের। তাই সময় লাগবে জানি, কিন্তু একদিন আমর চাইনিজ ফ্রি হয়ে উঠব। আপনাদেরও সকলের এই চেষ্টা করা উচিত।     





এই টুইট থেকেই নেটিজেনরা লক্ষ্য করেন, আরশাদ ওয়ারসি আইফোন থেকে পোস্টটি করেছেন। আর তার পরেই নেটিজেনরা বলেন, চিনা দ্রব্য বয়কট করতে হলে আগে আইফোন ব্যবহার করা বন্ধ করুন। কারণ এই ফোনের বিভিন্ন পার্টস চিনের।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.