করোনার মধ্যেই এবার ডেঙ্গির নি:শব্দ হানা - The News Lion

করোনার মধ্যেই এবার ডেঙ্গির নি:শব্দ হানা



সেতু নিউজঃ          করোনার মধ্যেই এবার ডেঙ্গির নি:শব্দ হানা। সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার শহরে দুজনের শরীরে ডেঙ্গির সংক্রমণ মিলেছে। একজন ৭৮ বছরের বৃদ্ধ। অন্যজন ১৩ বছর বয়সী এক কিশোর। দুজনের অবস্থা আশঙ্কাজনক।প্রথা মেনেই তাঁদের করোনা পরীক্ষা করা হয়। কিন্তু দু’জনের রিপোর্টে নেগেটিভ আসে। এর পরে জানা যায়, তাঁরা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। 




জানা গিয়েছে, কিশোরের বাড়ি দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকায়। জ্বর এবং অন্যান্য সমস্যা দেখা দেওয়ায় পর তাঁকে ভরতি করা হয় পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে। তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানা যায়।  অন্য দিকে ডেঙ্গিতে আক্রান্ত প্রৌঢ়ের বাড়ি মিডলটন স্ট্রিটে।




 তিনিও জ্বর এবং অন্যান্য সমস্যা নিয়ে ভরতি হন মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে। প্রথমে করোনার আশঙ্কা করা হলেও পরীক্ষায় জানা যায় তিনি ডেঙ্গিতে আক্রান্ত। কয়েক সপ্তাহ ধরেই করোনার পাশাপাশি ডেঙ্গি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। যত্রতত্র যাতে জল না জমে, সে বিষয়ে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে। তবে বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি এখনও নাগালের মধ্যেই রয়েছে। ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.